অর্ডার
পণ্য কীভাবে অর্ডার করবো?
প্রোডাক্ট পেজ থেকে "অ্যাড টু কার্ট" করে কার্টে যান, তারপর চেকআউট সম্পন্ন করুন। চেকআউটে আপনার ডেলিভারি ঠিকানা ও পেমেন্ট পদ্ধতি বেছে নিন। অর্ডার কনফার্ম হলে আমরা আপনাকে ইমেইল ও SMS-এ নিশ্চিত করব।
পণ্য কি মালয়েশিয়া থেকে আনা হয়?
হ্যাঁ। GlowBayBD-এর পণ্য মালয়েশিয়া থেকে অরিজিনাল সোর্স থেকে সংগ্রহ করা হয় এবং বাংলাদেশে নিরাপদে প্রি-অর্ডার সিস্টেমে পাঠানো হয়।
সব পণ্য কি অরিজিনাল?
অবশ্যই। GlowBayBD শুধু ১০০% অরিজিনাল ও অথেনটিক পণ্য বিক্রি করে। কোনো রেপ্লিকা বা নকল পণ্য বিক্রি করা হয় না।
পণ্য কি রেডি স্টকে থাকে?
আমাদের বেশিরভাগ পণ্য প্রি-অর্ডার মডেলে থাকে — অর্থাৎ অর্ডারের পর মালয়েশিয়া থেকে সোর্স করা হয়। প্রোডাক্ট পেজে "Pre-Order" বা "রেডি স্টক" লেখা থাকলে বুঝবেন সেটি কোন টাইপের।
পেমেন্ট
কত টাকা অ্যাডভান্স দিতে হবে?
সাধারণত মোট অর্ডারের ৫০% অ্যাডভান্স (bKash / Nagad / Bank Transfer) দিতে হয়। বাকি ৫০% পেমেন্ট ডেলিভারির সময় ক্যাশ-অন-ডেলিভারি (COD) হিসাবে দেন।
বাকি টাকা COD-তে দিতে পারবো?
হ্যাঁ, পণ্য হাতে পাওয়ার সময় বাকি ৫০% COD হিসাবে দিতে পারবেন।
অর্ডার বাতিল করলে কি হবে?
নিচে "অর্ডার বাতিল" সেকশনে বিস্তারিত শর্ত দেখুন — সোর্সিংর আগে ও পরে নিয়ম আলাদা।
পণ্য সোর্স করার পর কি হবে?
পণ্য মালয়েশিয়া থেকে সোর্স ও কোয়ালিটি চেক করার পর আমরা বাংলাদেশে ডেলিভারি শুরু করি।
ডেলিভারি
ডেলিভারি কীভাবে হয়?
প্রি-অর্ডার কনফার্ম থেকে হাতে পৌঁছানো পর্যন্ত মোট ১০-২৫ দিন (মালয়েশিয়া sourcing + direct flight delivery)। কুয়ালালামপুর থেকে ঢাকায় cargo পৌঁছানোর পর: ঢাকায় ২৪-৪৮ ঘণ্টা, ঢাকার বাইরে ৩-৫ দিনে কুরিয়ারে ডেলিভারি হয়।
অর্ডার কীভাবে ট্র্যাক করবো?
আপনার Track Order পেজ থেকে অর্ডার আইডি বা মোবাইল নাম্বার দিয়ে সহজেই ট্র্যাক করুন।
শিপিং কবে শুরু হবে?
পণ্য সোর্স শেষ হলে ২৪-৪৮ ঘণ্টার মধ্যে শিপিং শুরু হয়।
প্যাকেজ ড্যামেজড হলে কি করবো?
ডেলিভারির সময় প্যাকেজ ড্যামেজড বা ভাঙা দেখলে ডেলিভারি ম্যানের কাছে সরাসরি রিজেক্ট করুন এবং আমাদের WhatsApp বা ইমেইলে জানান।
অর্ডার বাতিল
পণ্য সোর্স করার আগে বাতিল করলে?
পূর্ণ রিফান্ড (১০০%) প্রযোজ্য — কোনো চার্জ কাটা হবে না।
GlowBayBD সোর্স করার পর বাতিল করলে?
বাতিল অনুমোদিত, তবে অ্যাডমিনিস্ট্রেটিভ ও সোর্সিং চার্জ বাবদ ১৫% কাটা হবে।
শিপমেন্টের পর বাতিল করা যাবে?
শিপমেন্টের পর বাতিল সুবিধা নাই — তখন শুধু রিটার্ন নীতি প্রযোজ্য।
গুরুত্বপূর্ণ: প্রোডাক্ট sourcing করার আগে cancellation করলে ১০০% refund প্রযোজ্য।
রিটার্ন ও রিফান্ড
খোলা/ব্যবহৃত কসমেটিকস রিটার্ন নেওয়া হয়?
না — খোলা বা ব্যবহৃত কসমেটিকস রিটার্ন/রিফান্ড হয় না।স্বাস্থ্যবিধি ও হাইজিন কারণে এটি আন্তর্জাতিক কসমেটিকস রিটার্ন নীতি — যাতে কোনো ব্যবহৃত পণ্য অন্যজনের কাছে না যায়।
অক্ষত/অখোলা একই পণ্য রিটার্ন করলে?
হ্যাঁ, রিটার্ন গ্রহণযোগ্য।তবে ওপেনিং চার্জ বাবদ ১৫% কাটা হবে। পণ্য অবশ্যই সিল-ইনট্যাক্ট ও অক্ষত থাকতে হবে।
ভুল পণ্য এলে?
পূর্ণ রিফান্ড প্রযোজ্য।এটি GlowBayBD-এর ভুল, তাই আপনার কোনো চার্জ কাটা হবে না এবং রিটার্ন শিপিং আমরা বহন করব।
ড্যামেজড পণ্য এলে (কাস্টমারের আগে)?
পূর্ণ রিফান্ড প্রযোজ্য।ডেলিভারির সময়ই ড্যামেজ দেখলে রিজেক্ট করুন; পরে দেখলে ছবি দিন, আমরা ভেরিফাই করে রিফান্ড দেব।
অ্যালার্জি বা স্কিন রিয়্যাকশন হলে?
দুঃখিত, ব্যবহারের পর অ্যালার্জি বা রিয়্যাকশন হলে রিটার্ন সাধারণত গ্রহণযোগ্য নয় (পণ্য ব্যবহৃত হবে)।তবে পণ্য অক্ষত থাকলে ১৫% চার্জে রিটার্ন করতে পারেন। ভবিষ্যতে অর্ডারের আগে প্যাচ টেস্ট (patch test) করার পরামর্শ দিই।
কাস্টমারের ভুল না GlowBayBD-এর ভুল?
স্পষ্ট করে বলি — দায়িত্ব কার তার ওপর ভিত্তি করে রিফান্ড নির্ধারিত হয়:
GlowBayBD-এর ভুল (পূর্ণ রিফান্ড)
- ভুল পণ্য পাঠানো
- ডেলিভারির আগে ড্যামেজড পণ্য
- প্রমাণিত কাউন্টারফিট
- যেকোনো GlowBayBD-এর নিশ্চিত ভুল
কাস্টমারের ভুল (১৫% চার্জ / শিপিং কাস্টমারের)
- সোর্সিং-এর পর মন পরিবর্তন
- অক্ষত পণ্য রিটার্ন করা
- জানা অ্যালার্জি সত্ত্বেও অর্ডার
- কসমেটিকস খোলা/ব্যবহৃত
রিটার্ন শিপিং কে বহন করবে?
GlowBayBD-এর ভুল হলে (ভুল/ড্যামেজড পণ্য) আমরা শিপিং বহন করব। কাস্টমারের কারণে রিটার্ন হলে শিপিং চার্জ কাস্টমার বহন করবে।
রিফান্ড কবে পাবো?
আমরা রিটার্ন পণ্য রিসিভ ও চেক করার পর প্রসেসিং ৩-৭ দিন সময় নেয়।অনুমোদন হলে রিফান্ড আপনার মূল পেমেন্ট মাধ্যমে (bKash/Nagad/Bank) বা অ্যাকাউন্ট ব্যালেন্সে পাঠানো হয়।
এক্সচেঞ্জ (বদলি) আছে?
না, বর্তমানে এক্সচেঞ্জ সুবিধা নাই।ভুল/ড্যামেজড পণ্য হলে রিফান্ড করা হয়; সঠিক পণ্য চাইলে নতুন করে অর্ডার করতে হবে।
অরিজিনাল না হলে?
আপনি প্রমাণ করতে পারলে পূর্ণ রিফান্ড।(তবে ব্র্যান্ড মাঝে মাঝে প্যাকেজিং আপডেট করে — শুধু প্যাকেজিং আলাদা হলেই ভুয়া ভাববেন না, অফিশিয়াল ব্র্যান্ড ওয়েবসাইট চেক করুন।)
প্রমাণ কী লাগে?
প্যাকেট খোলার আগে ছবি/ভিডিও করে রাখুন।
কারণ পণ্য দামি হতে পারে এবং এটি উভয়পক্ষের (কাস্টমার ও GlowBayBD) সুরক্ষা — ভুল পণ্য, ড্যামেজড, প্যাকেজ কন্ডিশন বা অরিজিনালিটি নিয়ে বিতর্ক হলে প্রমাণ হিসাবে কাজ করে।দামি পণ্যের ক্ষেত্রে: ওপেন করার আগে প্যাকেজের ছবি/ভিডিও, ওপেনিং প্রসেস রেকর্ড এবং ওপেন করার পর পণ্যের ছবি রাখার পরামর্শ দিই।রিটার্ন প্রসেসিং কত সময়?
সাধারণত ৩-৭ দিন।
গুরুত্বপূর্ণ: খোলা কসমেটিকস রিটার্ন হয় না; অক্ষত পণ্যে ১৫% চার্জ প্রযোজ্য।
প্রোডাক্ট অরিজিনালিটি
কীভাবে বুঝবো পণ্য অরিজিনাল?
আমরা শুধু অথোরাইজড ডিস্ট্রিবিউটর থেকে পণ্য সোর্স করি।পণ্যের ব্যাচ কোড, হলোগ্রাম বা ব্র্যান্ড সিল চেক করতে পারেন। সন্দেহ হলে আমাদের ছবি পাঠান — ভেরিফাই করে দেব।
প্যাকেজিং আগের থেকে আলাদা মনে হলে?
ব্র্যান্ডগুলো মাঝে মাঝে ডিজাইন বা প্যাকেজিং আপডেট করে। প্যাকেজিং আলাদা হলেই ভুয়া নয় — অফিশিয়াল ব্র্যান্ড ওয়েবসাইটের বর্তমান প্যাকেজিংয়ের সাথে মিলিয়ে নিন।
কাউন্টারফিট সন্দেহ হলে কী করবো?
অরিজিনালিটি নিয়ে সত্যিই সন্দেহ হলে এই প্রক্রিয়া অনুসরণ করুন:
- ০১ — ওপেন করার আগে প্যাকেজ চেক করুন (সিল ইনট্যাক্ট কিনা)।
- ০২ — ওপেন করার আগে ছবি/ভিডিও নিন।
- ০৩ — প্যাকেজিং/পণ্য অফিশিয়াল সোর্সের সাথে মিলিয়ে দেখুন।
- ০৪ — সন্দেহ থাকলে GlowBayBD-কে যোগাযোগ করুন (WhatsApp) — ভেরিফাই করে প্রমাণিত কাউন্টারফিট হলে পূর্ণ রিফান্ড দেব।
প্রোডাক্ট চেকিং
পণ্য রিসিভ করার পর কী চেক করবো?
প্যাকেজ ওপেন করার আগে সিল ইনট্যাক্ট কিনা, এক্সপায়ারি ডেট ঠিক আছে কিনা এবং প্রোডাক্ট কোড ব্র্যান্ড সাইটে মিলছে কিনা দেখুন।
সন্দেহ হলে কী করবো?
যেকোনো সন্দেহে আমাদের WhatsApp বা ইমেইলে পণ্যের ছবি পাঠান — আমরা ভেরিফাই করে দেব।
অ্যাকাউন্ট ও সাপোর্ট
অ্যাকাউন্ট কীভাবে খুলবো?
উপরের "Account" বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন — মোবাইল নাম্বার ও ইমেইল দিয়ে।
পাসওয়ার্ড ভুলে গেলে?
লগইন পেজ থেকে "Forgot Password" দিয়ে রিসেট করুন।
অর্ডার হিস্টোরি কোথায়?
অ্যাকাউন্ট ড্যাশবোর্ড → Orders-এ সব অর্ডার দেখতে পাবেন।
সাপোর্ট ঘণ্টা কত?
বাংলাদেশ সময় সকাল ৮:০০টা — রাত ৮:০০টা।
আপনার প্রশ্ন এখানে নেই?