GlowBayBD
GlowBayBD
BEAUTY • STYLE • YOU
Visual Product Search
Upload or Take a Product Photo
Upload cosmetics or skincare photo, or take a picture with camera
Scanning
Scanning product packaging & brand...
Privacy Policy Terms & Conditions Refund & Returns Shipping Policy Pre-Order Guide Help & FAQ
স্বচ্ছ ও আন্তরিক সেবা চুক্তি

Terms of Service & Understanding

GlowBayBD ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের প্রি-অর্ডার সেবার সাথে যুক্ত হচ্ছেন। একটি চমৎকার ও মসৃণ শপিং অভিজ্ঞতা নিশ্চিত করতে আমাদের পারস্পরিক বোঝাপড়ার নিয়মাবলী নিচে সহজ ভাষায় তুলে ধরা হলো।

সর্বশেষ পরিমার্জন: ২৫ আগস্ট ২০২৬
স্বচ্ছ ও গ্রাহক-বান্ধব প্রতিশ্রুতি

১. আমাদের সেবার ধরন (Our Service)

GlowBayBD বাংলাদেশি বিউটি লাভারদের জন্য একটি প্রিমিয়াম পার্সোনাল শপার ও প্রি-অর্ডার প্ল্যাটফর্ম। আমরা মালয়েশিয়ার অনুমোদিত ব্র্যান্ড শপ থেকে শতভাগ আসল স্কিনকেয়ার ও কসমেটিকস সংগ্রহ করে সরাসরি আকাশপথে আপনার ঠিকানায় পৌঁছে দিয়ে থাকি।

২. পণ্যের শতভাগ আসল হওয়ার নিশ্চয়তা (100% Originality)

  • আমরা কোনো প্রকার কপি বা নকল পণ্য বিক্রি করি না। প্রতিটি পণ্য মালয়েশিয়ার অনুমোদিত রিটেইল শপ থেকে সংগৃহীত।
  • ওয়েবসাইটে প্রদর্শিত সকল পণ্যের মূল্য বাংলাদেশি টাকায় (BDT) নির্ধারিত।

৩. পেমেন্ট ও প্রি-অর্ডার কনফার্মেশন (Payment Terms)

  • প্রি-অর্ডার কনফার্ম করার জন্য মোট মূল্যের ৫০% অগ্রিম পেমেন্ট বাংলা কিউআর (Bangla QR – কোনো অতিরিক্ত চার্জ ছাড়া), বিকাশ, নগদ বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ করতে হয়।
  • বাকি ৫০% টাকা পণ্য হাতে পাওয়ার পর ক্যাশ অন ডেলিভারি (COD) হিসেবে দেওয়া যায়।

৪. গ্রাহকদের জন্য সহজ নির্দেশনা (Customer Guidelines)

  • চেকআউটের সময় অনুগ্রহ করে সঠিক মোবাইল নম্বর ও স্পষ্ট ঠিকানা প্রদান করুন।
  • প্রতিটা পার্সেল খোলার সময় unboxing video করা বাধ্যতামূলক (label সহ continuous take) — video ছাড়া ড্যামেজ/missing claim solve করা হবে না।
  • অর্ডার ship করার আগ পর্যন্ত ঠিকানা/অর্ডার modify করা যাবে; ship-এর পর modify সম্ভব নয়।
  • প্রি-অর্ডার ক্যান্সেলেশন নিয়মাবলী: সোর্সিং বা কেনার পূর্বে বাতিল করলে ১০০% সম্পূর্ণ রিফান্ড; কুয়ালালামপুর কাউন্টারে প্রডাক্ট কেনা সম্পন্ন হওয়ার পর কিন্তু ফ্লাইট শিপিংয়ের পূর্বে বাতিল করলে ১৫% হ্যান্ডলিং ও প্রকিউরমেন্ট ফি প্রযোজ্য; এবং প্রডাক্ট বিমানে শিপড হয়ে গেলে কোনো অবস্থাতেই অর্ডার বাতিলযোগ্য নয়।
  • পণ্য পাওয়ার পর কোনো সমস্যা (ড্যামেজ বা অমিল) থাকলে ৭ দিনের রিটার্ন ও রিপ্লেসমেন্ট পলিসি প্রযোজ্য (৪৮ ঘণ্টার মধ্যে আনবক্সিং ভিডিও সহ জানাতে হবে)।
  • Failed delivery-এর ক্ষেত্রে গ্রাহক confirm করলে পার্সেল re-send হবে, সেক্ষেত্রে কুরিয়ার চার্জ আবার প্রযোজ্য; দ্বিতীয়বার courier-এ ড্যামেজ হলে seller দায়ী থাকবে না।

৫. আন্তরিক যোগাযোগ ও সমাধান (Friendly Resolution)

যেকোনো প্রকার বিভ্রান্তি বা প্রশ্নে আমরা সবসময় খোলামনে গ্রাহকের পাশে থাকি। যেকোনো প্রয়োজনে আমাদের WhatsApp (+60 11-2504 4155) বা হটলাইনে (+880 1948-667001) নক করলেই আমাদের টিম আন্তরিকতার সাথে আপনাকে সহায়তা করবে।